1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

কেরালায় খ্রিষ্টানদের অনুষ্ঠানে বিস্ফোরণ, হতাহত ৩৭

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় খ্রিষ্ট্রানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে একাধিক বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ৩৬ জন আহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কেরালার কোচি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কালামাসেরি এলাকায় জামরা কনভেনশন সেন্টারে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

প্রার্থনা সভা চলার সময় প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেনম সভা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে অন্তত তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিস্ফোরণের এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে পৌঁছেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর কনভেনশন সেন্টারের ভেতরের কয়েক জায়গায় আগুন ধরে যায়। এ সময় শিশু ও লোকজনকে আতঙ্কে ছোটাছুটি ও চিৎকার করতে দেখা যায়। বিস্ফোরণের পর কনভেনশন সেন্টারের বাইরে শত শত মানুষকে দেখা গেছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ঘটনাটি তদন্ত করবে। সংস্থার ফরেনসিক দল এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com