1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

ঢাকা: রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাত ৯টা ৫৪ মিনিটে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন কবীর খান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবী মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, হোসেন আলী খান হাসান জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়নি।

উল্লেখ্য, রোববার সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com