1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

সিলেট ও কিশোরগঞ্জে বিএনপির হরতাল চলছে

  • আপডেট টাইম :: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : অবরোধের প্রথম দিন তিন নেতাকর্মী নিহতের ঘটনায় সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে চলছে বিএনপির হরতাল। এর মধ্যে, কিশোরগঞ্জে বুধবার (১ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। অপরদিকে, সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডাকা হয়েছে।

অপরদিকে, দক্ষিণ সুরমায় যুবদল নেতা জিল্লুর রহমান নিহতের প্রতিবাদে বুধবার সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানান সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com