1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৫০

  • আপডেট টাইম :: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘উত্তর (গাজা) উপত্যকার জাবালিয়া শিবিরে একটি বিশাল এলাকাকে লক্ষ্য করে ইসরায়েলি গণহত্যায় ৫০ জনেরও বেশি শহীদ ও প্রায় ১৫০ জন আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে ডজনখানেক মানুষ চাপা পড়েছে।’

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের পরিচালক জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবির ইসরায়েলি বোমাবর্ষণে ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে।

আহমেদ আল-কাহলুত খান ইউনিসের একটি হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, ‘এই ভবনগুলোতে শত শত নাগরিকের বাস। দখলদার বিমানবাহিনী ছয়টি মার্কিন বোমা দিয়ে এই জেলাটিকে ধ্বংস করেছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট সর্বশেষ গণহত্যা।’

তিনি বলেন, ‘খুব দেরি হওয়ার আগেই ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই হামলাকে ‘রক্তাক্ত গণহত্যা’ বলে বর্ণনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com