1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

এখনো শতভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে ঘুরে দেখেছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।

রোববার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পাঠদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ এসব চায় না, তারা চায় উন্নয়ন। যারা এমন কর্মসূচি দিচ্ছে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, জাতির পায়ে কুড়াল মারছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. শামসুদ্দিন, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com