1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার: ইইউর উদ্বেগের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও ধরপাকড় বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জানানো নিন্দার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস।

রোববার (৫ নভেম্বর) ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এই নিন্দা জানান। পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস একমত পোষণ করে।

জোসেপ বোরেল এক্স-এ নিন্দার পাশাপাশি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানান।

বোরেল লেখেন, বাংলাদেশে ৮ হাজারের বেশি বিরোধীদলীয় নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সহায়ক হবে।

পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বোরেলের টুইট শেয়ার করে লেখা হয়, আমরাও এর সঙ্গে একমত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com