1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজা উপত্যকা দখলে রাখার ইঙ্গিত নেতানিয়াহুর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য গাজা উপত্যকা দখলে রাখার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি এ ইঙ্গিত দিয়েছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকা ‘অনির্দিষ্টকালের জন্য’ ইসরায়েলের ‘সার্বিক নিরাপত্তার দায়িত্বে’ থাকবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব থাকবে। কারণ আমরা দেখেছি, আমাদের কাছে এটি না থাকলে কী হয়। যখন আমাদের সেই নিরাপত্তার দায়িত্ব ছিল না, তখন হামাস সন্ত্রাসের এমন মাত্রায় বিস্ফোরণ ঘটিয়েছে যা আমরা কল্পনাও করতে পারিনি।’

নাম প্রকাশ না করার শর্তে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা এই অবস্থানটির কথা জানিয়েছিল। তারা গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতির কথাও জানিয়েছিলেন। তবে নেতানিয়াহু এবার সেই অবস্থানের কথা পরিষ্কার করলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com