1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

এক দফা দাবিতে বিএনপি-সমমনাদের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ কয়েকটি সমমনা দলের ডাকা তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে আজ বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টায় দ্বিতীয় দফার অবরোধ শেষ হওয়ার আগেই তৃতীয় দফার ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণা অনুযায়ী, আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে।

প্রতি বছর ৭ নভেম্বর বিএনপি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। তবে, এ বছর রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় দিবসটি উদযাপনের সব কর্মসূচি স্থগিত করে দলটি। দিবসটি উপলক্ষে এদিন কোনো ধরনের আন্দোলন কর্মসূচিও পালন করেনি বিএনপি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে সেই মহাসমাবেশ পণ্ড হয় এবং পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দেয় দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে টানা তিন দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। পৃথক ঘোষণা দিয়ে একই কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। এ ছাড়া বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলও এ কর্মসূচিতে অংশ নেয়। সেই অবরোধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় রোববার (৫ নভেম্বর) ও সোমবার নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com