1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জন্মদিনের উপহারের বাক্সে গ্রেনেড, ইউক্রেনে বিস্ফোরণে নিহত সেনা কর্মকর্তা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : জন্মদিনের উপহার হিসেবে পাঠানোর হয়েছিল একটি বাক্স। তবে এই বাক্সই যে নিশ্চিত যমদূত তা হয়তো জানা ছিল না ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানের সহযোগী মেজর হেন্নাদি চস্তিয়াকভ। বাক্সে থাকা একটি গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, মেজর হেন্নাদি চস্তিয়াকভ সহকর্মীদের কাছ থেকে উপহার নিয়ে তার ফ্ল্যাটে ফিরে এসেছিলেন। ছেলের সঙ্গে বসে উপহারের বাক্সগুলো খুলছিলেন তিনি। ওই সময় একটি বাক্সে থাকা গ্রেনেড বিস্ফোরিত হয়। এ ঘটনায় মেজর চাস্তিয়াকভ নিহত হন এবং তার ১৩ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, মেজর হেন্নাদির ছেলে গ্রেনেডের আংটা ঘুরাতে শুরু করেছিল। এসময় হেন্নাদি ছেলেরর কাছ থেকে গ্রেনেডটি নিয়ে রিংটি টেনে দেন। এর ফলে গ্রেনেডটি বিস্ফোরিত হয়।

সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, হেন্নাদি ছেলের কাছ থেকে গ্রেনেডটি কেড়ে নেওয়ার চেষ্টা করার সময় ভুলবশত গ্রেনেডটি ফেলে দিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, কিয়েভের পশ্চিম উপকণ্ঠে চাইকিতে পারিবারিক ফ্ল্যাটে বিস্ফোরণটি ‘গোলাবারুদ অসতর্কভাবে পরিচালনার ফলে’ হয়েছিল। ফ্ল্যাটে আরও পাঁচটি গ্রেনেড পাওয়া গেছে। সেনাবাহিনীর একজন সহকর্মীর কাছ থেকে এগুলো উপহার হিসাবে পেয়েছিলেন হেন্নাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com