1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম। বৃহস্পতিবার বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা এবং প্রধান শহরগুলির মন্ত্রী ক্যারোলিন গেনেজ এ তথ্য জানিয়েছেন।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গেনেজ জানিয়েছেন, দীর্ঘমেয়াদে শান্তি অর্জনের জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল।

গেনেজ ইসরায়েলি সরকারকে বেইট হানুন সীমান্ত ক্রসিং এবং কারেম আবু সালেম ক্রসিংয়ে গাজার বাসিন্দাদের আরও মানবিক সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘৭ অক্টোবরের আগে একটি স্বাভাবিক দিনে (গাজার লোকদের) যা প্রয়োজন তা সরবরাহ করার জন্য ৫০০টি ট্রাকের প্রয়োজন ছিল। যুদ্ধ শুরুর পর থেকে মিশরের সাথে রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৬০০ ট্রাক প্রবেশ করেছে।’

গেনেজ জানান, বেলজিয়াম সরকার ফিলিস্তিনে মানবিক সহায়তার জন্য অতিরিক্ত ২০ লাখ ইউরো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ৫০ লাখ ইউরো প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com