1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

হরিয়ানায় বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানায়। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন কংগ্রেস নেতা ও অন্যজন জননায়ক জনতা পার্টির এক নেতার ছেলে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর বলেছেন, গত রাতে মদ্যপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু কম পরিমাণে মদ্যপান করতেন।

এই ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভীত বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। এক জন বলেন, আমরা ভীত সন্ত্রস্ত। যদি প্রতিবাদ করি, তা হলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার অম্বালায় মদ্যপান করে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com