1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ মার্কিন সৈন্য নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৫ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রশিক্ষণের সময় হেলিকপ্টরটি রিফুয়েলিং করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয়।

বিবিসির খবরে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। এরই অংশ হিসেবে এ প্রশিক্ষণ চলছিলো।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সৈন্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (১৩ নভেম্বর) হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর শোনা যায়। এরপরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি উড্ডয়নের পর ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি।

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী এয়ারক্রাফট মোতায়েন করে। এ ঘটনার পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে, তেল আবিবের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তড়িৎ গতিতে রণতরী পাঠিয়ে দেয় বাইডেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com