1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

পঞ্চম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: সরকার পতনের এক দফা দাবিতে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌ পথ অবরোধের কর্মসূচি পালন করবেন তারা।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা বিরোধী দলের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হতে যাচ্ছে। এ কর্মসূচি শেষ হলে এক দিনের বিরতি দিয়ে দাবি আদায়ে আরও ৪৮ ঘণ্টা অবরোধ চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলটি।

বিএনপিসহ বিরোধী দলের নেতারা বলছেন, চলতি সপ্তাহে অবরোধ কর্মসূচি চালিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দিয়ে বুধবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আরও ৪৮ ঘণ্টা কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, চলতি সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার।

বিরোধী দলের নেতারা বলছেন, তফসিল ঘোষণা করা হলে কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হবে। সেক্ষেত্রে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬টি দলের বাইরে যেসব দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না, তাদের সঙ্গে সমন্বয়ক রেখে নতুন কর্মসূচি দেওয়া হবে। এক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পরের দিন থেকে হরতালের কর্মসূচি দেওয়া প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com