1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে স্বাগত জানিয়েছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বির অস্থিরতার সময়ে আন্তর্জাতিক পর্যায়ে তার (ডেভিড ক্যামেরন) অভিজ্ঞতা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।

ডেভিড ক্যামেরন যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন থেরেসা মে। পরে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০১৬ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ডেভিড ক্যামেরন। তখন থেকে তিনি আর পার্লামেন্টের সদস্য নন।

এদিকে, সোমবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। পররাষ্ট্রমন্ত্রীর পদ ফাঁকা হওয়ায় সে পদে ডেভিড ক্যামেরনকে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com