1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

আগামীকাল জাতীয় নির্বাচনের তফসিলের সময় জানাবে ইসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সচিব ও মুখপাত্র মো. জাহাংগীর আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেছেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা করা হবে, তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবো। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়েছে।

১৫ নভেম্বরেই তফসিল ঘোষণা করা হবে কি না, জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেবো।

বরাবরই প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে অবহিত করেন। সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।

তফসিল সংক্রান্ত সিইসি’র ভাষণ সন্ধ্যায় লাইভ সম্প্রচার হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেবো।

তিনি আরও বলেন, এটা আপনারা জানেন, ১৯৭০ পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অবহিত করেছেন। এবারও সেটাই হবে।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছে। তফসিল ঘোষণায় এর কোনো প্রভাব পড়বে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না। কোনো প্রভাব পড়বে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com