1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বেসামরিক নাগরিকদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং অন্য দুই সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। ফরাসি বিচারকরা এই পরোয়ানা জারি করেছেন বলে বুধবার একটি বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে।

২০১৩ সালের আগস্টে দৌমা শহরে এবং পূর্ব ঘৌটা জেলায় রাসায়নিক হামলা চালানো হয়েছিল। হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ফ্রান্সে মামলা দায়েরকারী সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন (এসসিএম) এর আইনজীবী এবং প্রতিষ্ঠাতা মাজেন দারভিশ জানিয়েছেন, সিরিয়ার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে জারি করা এটিই প্রথম আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।

সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কথা বারবার অস্বীকার করেছে। তবে জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার পূর্ববর্তী যৌথ তদন্তে দেখা গেছে , ২০১৭ সালের এপ্রিলে সিরিয়া সরকার দৌমা ও ঘৌটায় নার্ভ এজেন্ট সারিন ব্যবহার করেছে এবং বারবার ক্লোরিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com