1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

হাসপাতাল থেকে এনে নগ্ন করে দাঁড় করানো হচ্ছে ফিলিস্তিনিদের

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজার আল-শিফা হাসপাতাল পুরোপুরি দখল করেছে ইসরায়েলি সেনারা। তারা হাসপাতাল থেকে প্রায় ৩০ জনকে বের করে নিয়ে গেছে। বুধবার সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ৩০ জনকে ভবন থেকে বের করে হাসপাতালের আঙ্গিনায় নিয়ে দাঁড় করানো হয়েছে। তাদের পোশাক খুলে নেওয়া হয়েছে এবং চোখ কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। এদেরকে আঙ্গিনায় থাকা তিনটি ট্যাঙ্কের মাঝে নিয়ে দাঁড় করানো হয়েছে।  হাসপাতালের জরুরি বিভাগের সামনেও একটি ট্যাঙ্ক রাখা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, বিশেষায়িত সার্জারি ভবনের ভিতরে ইসরায়েলি কমান্ডোরা সব পার্টিশন ভেঙে ফেলেছে। তারা হাসপাতালের বেসমেন্টে যাচ্ছে এবং একের পর এক লোককে ডেকে জিজ্ঞাসাবাদ করছে।

ইসরায়েলি রেডিওতে বলা হয়েছে, হাসপাতালের ভেতরে কোনো ইসরায়েলি জিম্মিকে রাখার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালটিকে হামাস তাদের ‘কমান্ড সেন্টার’ হিসাবে ব্যবহার করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নেতানিয়াহু সরকার এর আগে দাবি করেছিল, আল-শিফা হাসপাতালকে কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করছে হামাস। এছাড়া হাসপাতালের ভেতরে জিম্মিদের আটকে রাখা হয়েছে বলেও তাদের কাছে খবর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com