1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজায় মসজিদে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৫০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য গাজার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা এ তথ্য জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল-সাবরাহ পাড়ার একটি মসজিদে এই হামলা চালানো হয়েছে।হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে টেলিকমিউনিকেশন টাওয়ারে পৃথক হামলায় অন্তত একজন শিশু নিহত হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার ও বিরামহীন বিমান হামলায় এখন পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাড়ে আট হাজারের বেশি নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলের সর্বাত্মক অবরোধের কারণে গাজায় খাবার, পানি ও ওষুধের অভাবে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এ ঘটনায় ওই দিন থেকেই হামাসকে নিশ্চিহ্ন করার শপথ ঘোষণা করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com