1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলি, নিহত ১

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে একটি মানসিক হাসপাতালে গুলি চালিয়েছেন বন্দুকধারী। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে গুলি চালিয়ে একজন নিরাপত্তারক্ষীকে হত্যা করেন। হাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য তাৎক্ষণিকভাবে ওই বন্দুকধারীকে গুলি করেন। এতে হামলাকারীও নিহত হন।

বন্দুকধারীর গুলিতে নিহত নিরাপত্তারক্ষীর পরিচয় জানা গেছে। ভিকটিম ব্র্যাডলি হাস (৬৩) হাসপাতালের একজন নিরাপত্তা কর্মকর্তা, তিনি হাসপাতালের সামনের প্রবেশদ্বারে দায়িত্বরত ছিলেন।

হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্যে এখনও জানতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com