1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মাল্টাকে হারিয়ে ইউরো নিশ্চিত ইংল্যান্ডের

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইউরোয় জায়গা নিশ্চিত করতে একটি জয়ই যথেষ্ট ছিল। মাল্টার বিপক্ষে খেলতে নেমে সেই জয়টাই পেয়েছে হ্যারি কেইনরা। গ্রুপ ‘সি’-এ ঘরের মাঠে ২-০ গোলে মাল্টাকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ইংলিশ অধিনায়ক, বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন করেছেন জয়সূচক গোল। অন্য গোলটি এসেছে আত্মঘাতি থেকে। মাল্টার ফুটবলার এনরিকো পেপে নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন।

কষ্টার্জিত জয়ের ইউরো নিশ্চিত করার পরও সন্তুষ্ট নন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। তিনি নিজের অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা যে লেভেলের ফুটবল খেলি, তার ধারেকাছেও ছিলাম না আজ।’

খেলার ৭৫ মিনিট পর্যন্ত ইংলিশ ফুটবলাররা গোলেরই দেখা পাচ্ছিলো না। ফিফা র‌্যাংকিংয়ে ১৭১তম দল হচ্ছে মাল্টা। এমন একটি দলের বিপক্ষে ম্যাচের শুরুতে, ৮ম মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিলো ইংল্যান্ড। এরপর থেকে বলতে গেলে পুরো ম্যাচেই গোলশূন্য থাকতে হচ্ছিলো ইংলিশদের। যদি না ৭৫তম মিনিটে কেইন গোলটি না করতেন।

এ নিয়ে দেশের জার্সিতে ৬২তম গোল করলেন হ্যারি কেইন। বুকায়ো সাকার দুর্দান্ত একটি পাসে ফিনিশিং এনে দেন কেইন। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছিলেন বুকায়ো সাকা। এছাড়া ডেকলান রাইসের একটি গোল বাতিল করে দেয়া হয় অফসাইডের কারণে।

এই ম্যাচে জয়ের ফলে ‘সি’ গ্রুপে ৭ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়ালো ১৯। সমান সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি এবং ইউক্রেন। গ্রুপে বাকি আর মাত্র একটি ম্যাচ। ওই এক ম্যাচ দিয়ে আর ইংল্যান্ডকে পেছনে ফেলা সম্ভব নয়। সুতরাং, ইউরো নিশ্চিত ইংলিশদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com