1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মেসির জোড়া গোলে জিতলো মায়ামি

  • আপডেট টাইম :: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি খেলছেন মানেই ইন্টার মায়ামির জয়রথ অব্যাহত। এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তার ব্যক্তিক্রম হলো না আজও। জোড়া গোল করলেন মেসি, জয় তুলে নিলো মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) নাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোল ও সার্জিও বুসকেটসের এক গোলে মায়ামির জয় ৩-১ ব্যবধানে।

আজ রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে মাঠে নামে মায়মি ও নাশভিল। ম্যাচের শুরুতে অবশ্য মায়ামির স্বাভাবিক চেহারা ফুটে ওঠে। গোল খেয়ে বসে জেরার্দো মার্টিনোর শিষ্যরা। প্রতিপক্ষকে আত্মঘাতী গোল উপহার দেন ফ্রাঞ্চো মায়ামির নেগ্রি।

এই পর্যন্তই, বাকি সময়ে চললো মেসি জাদু। একাই প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছেন আর্জেন্টাইন তারকা। নিজে খেলেছেন, সতীর্থদের দিয়ে খেলিয়েছেন। তাতে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। খেলার ১১ মিনিটে লুইস সুয়ারেজের দুর্দান্ত এক পাস থেকে দলকে সমতায় ফেরান মায়ামি অধিনায়ক।

গোল পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মায়ামি। তাতে প্রথমার্ধেই লিডের দেখা পায় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। ৩৯ মিনিটে মেসির কর্নার কিক থেকে হেডের মাধ্যমে গোলটি করেন বুসকেটস। তাতে ২-১ গোলের লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় মেসি বাহিনী।

দ্বিতীয়ার্ধেও নিজেদের স্বাভাবিক খেলাটা দেখাতে থাকে মায়ামি। তাতে আরও একটি গোল আদায় করে নেয় দ্য হেরনসরা। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা মেসি। তাতে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com