1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

এই প্রথম অলআউট হলো ভারত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে সবচেয়ে অপ্রতিরোধ্য দল ছিল ভারত। লিগপর্বের প্রায় প্রত্যেকটি ম্যাচে তারা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে- হয় ব্যাট হাতে কিংবা বল হাতে। সেমিফাইনালেও তাই। নিউ জিল্যান্ডকে পাত্তা দেয়নি।

কিন্তু ফাইনালে এসে হোঁচট খেলো তারা। এই প্রথম অলআউট হলো আয়োজকরা। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা করে ২৪০ রান।

এবার তারা যে কয়টি ম্যাচে ভারত আগে ব্যাট করেছে একমাত্র ইংল্যান্ড ছাড়া সবগুলো দলের বিপক্ষে দারুণ দাপট দেখিয়েছিল ব্যাটিংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে তারা ৯ উইকেটে ২২৯ রান করে। এরপর ৩৪.৫ ওভারে ইংলিশদের অলআউট করে মাত্র ১২৯ রানে।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৫৭, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ৩২৬, নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪১০ এবং সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে করে ৩৯৭ রান।

আজ ফাইনালে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে অলআউট হয় ২৪০ রানে। যা এবারের আগে দ্বিতীয় সর্বনিম্ন।

এছাড়া এই বিশ্বকাপে লিগপর্বে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে (টার্গেট ২০০, ভারত ২০১/৪), আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে (টার্গেট ২৭৩, ভারত ২৭৩/২), পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে (টার্গেট ১৯২, ভারত ১৯২/৩), বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে (টার্গেট ২৫৭, ভারত ২৬১/৩) এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে (টার্গেট ২৭৪, ভারত ২৭৪/৬) জয় পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com