1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হ্যাভিয়ার মিলেই (৫৩)। রোববার নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন ডানপন্থী এ রাজনীতিক। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থমন্ত্রী সার্জিও মাসা। অবশ্য নির্বাচন পূর্ব জরিপেও একই ধরনের ইঙ্গিত মিলেছিল।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে জানা গেছে, হ্যাভিয়ার মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সার্জিও মাসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। আইন অনুযায়ী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৪৫ শতাংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথবা বিজয়ী প্রার্থীকে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।

দেশজুড়ে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলে নির্বাচনি প্রচারণা এবং ফলাফল নির্ধারণেও প্রাধান্য পেয়েছে দেশের অর্থনীতি সুসংহত করার প্রতিশ্রুতি। নিজের জয় স্পষ্ট হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাভিয়ার মিলেই। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com