1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

টেলিভিশন এক জায়গায় আর রিমোট অন্যখান থেকে নিয়ন্ত্রণ : ইসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘আমরা সবাইকে নিয়ে আলোচনার চেষ্টা করেছি। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। যারা দেননি, তাদের আমরা আনুষ্ঠানিকতা ছাড়াও অনানুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছি। বার বার বলেছি, আসুন কথা বলি। তারা আমাদের স্বীকারই করেনি। আমি যখন এয়ারপোর্ট যাই, তাদের কারও সঙ্গে দেখা হলে অনুরোধ করে বলি, আমি আপনাদের নির্বাচন কমিশনার। তাদের সঙ্গে কথা বললে প্রথমে মনে হয়, আলোচনায় আসবেন। কিন্তু, কোনও অজানা কারণে পরবর্তীতে আর তারা আলোচনায় আসতে চান না। মনে হয়, টেলিভিশন এক জায়গায় আর রিমোট অন্যখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাঁচ জেলার (ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর) জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা, ইউএনও এবং ওসিদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সেখানেই এসব কথা বলেন তিনি। নির্বাচনি ও আইনশৃঙ্খলা পরিবেশ নিয়েই মূলত এ বৈঠক হয়। এতে নির্বাচন কমিশনার বিভিন্ন দিক-নির্দেশনা দেন। ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

বিদেশিদের প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘যারাই আমাদের কাছে এসেছে (ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত) তাদের প্রশ্ন করেছি, আমরা যে ২১ মাসে ১৩০০ নির্বাচন করেছি, আপনাদের কি কোনও অবজারভেশন নেই? আরও কী করলে ভালো হয়? তাও তারা কোনও কথা বলেন না। তারা জানে, আমরা সাংবিধানিক পদে আছি। সাংবিধানিকভাবেই নির্বাচন করছি। সংবিধান সুরক্ষায় নির্বাচন করাটা জরুরি।’

নির্বাচনে কেন্দ্রের বাইরের পরিবেশ কেমন হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বসে সিদ্ধান্ত নেব, ভোটারদের আসা-যাওয়ার রুটগুলো কীভাবে সুরক্ষিত করা যায়। যদি কেউ বাড়ি থেকে ভোটকেন্দ্রে আসেন, তিনি যদি পথে বাধাপ্রাপ্ত হন, তাকে যে-ই বাধা দিক না কেন, তার জন্য সর্বনিম্ন ৩ বছরের কারাদণ্ডের আইন রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com