1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

করাচিতে শপিংমলে আগুন, নিহত ১১

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি শপিংমলে শনিবার (২৫ নভেম্বর) আগুনে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে ভয়াবহ এই আগুনে ৩৫ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর: ডন ও জিও নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর ছয় তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সময় ৬০ জনেরও বেশি লোক মলের ভেতরে ছিল।

উদ্ধার পরিষেবার সঙ্গে জড়িত চিপ্পা কল্যাণ সংস্থার মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর’। শহিদ হুসেন বলেন, ‘কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে’।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহতের সংখ্যা এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। হুসেইন বলেন, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com