1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ওই হামলায় অন্তত ১১ জন সেনা আহত হয়েছেন।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, দেশটির অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বহরের ওপর আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে। আহত অন্তত তিনজনের অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন তারা।

সেনাবাহিনীর মিডিয়া শাখা ওই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে আফগানিস্তানে তালিবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়।

আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশেপাশের এলাকায় নিয়মিত জঙ্গী হামলা হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থী তালিবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক জঙ্গীরা সে দেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস হামলা জোরদার করেছে।

কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২ হাজার ৩০০ এর বেশি পাকিস্তানি নিহত হয়েছে যাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালিবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।

এক ডজনের বেশি জঙ্গী বিদ্রোহী গোষ্ঠীর জোট, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান বা টিটিপি বেশির ভাগ সহিংসতার দায় স্বীকার করেছে।

পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, টিপিপির সিনিয়র কমান্ডারসহ প্রায় ৬ হাজার সদস্য আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানে অবাধে আশ্রয় নিয়েছে ও হামলা চালাচ্ছে। তালেবান কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com