1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে তীব্র তুষারঝড়, নিহত ১০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আক্রমণের মধ্যেই ইউক্রেনে এবার আঘাত হেনেছে তীব্র তুষারঝড়। এতে এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার থেকে দেশটিতে চলছে ভারী তুষারপাত, সঙ্গে রয়েছে ঝড়ো বাতাসও। এতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারও মানুষ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চল, বিশেষ করে কৃষ্ণসাগর সংলগ্ন ওডেসা। বরফাচ্ছাদিত রাস্তায় চলতে গিয়ে ছিটকে পড়েছে বহু গাড়ি এবং বাস। সেগুলোকে উদ্ধার করতে গিয়ে তীব্র বাতাসের কারণে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

ক্লাইমেনকো টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, বাজে আবহাওয়ায় ওডেসা, খারকিভ, মাইকোলাইভ এবং কিয়েভ অঞ্চলে ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন দুই শিশুসহ আরও ২৩ জন।

তুষারঝড়ে ইউক্রেনের ১১টি অঞ্চলের অন্তত ৪১১টি বাড়ি বিদ্যুৎবিচ্ছন্ন হয়ে পড়েছে। বিপদ থেকে উদ্ধার করা হয়েছে দেড় হাজারের বেশি যানবাহন।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, বিরূপ আবহাওয়ায় সেখানে পাঁচজন মারা গেছেন। এছাড়া, তুষারে আটকে পড়া থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষকে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com