1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

নতুন সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা শাকিবা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

বিনোদন প্রতিনিধি : চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী ‘তোলপাড়’ নামে নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এ ছবিতে শাকিবার বিপরীতে সনি রহমান অভিনয় করেছেন। শাকিবা বলেন, নতুন এ ছবিতে কাজ করে ভালো লাগছে। অনেকদিন পর আবার কাজ শুরু করেছি। সবার সঙ্গে নতুন কাজ নিয়েও কথা চলছে। ‘তোলপাড়’ ছবিতে রোমান্টিক দৃশ্য থাকলেও অ্যাকশন গল্পনির্ভর ছবি এটি।
দর্শকরা এটি পছন্দ করবেন বলে আশা করছি। এ ছাড়া মাঝে নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছি। এ ছবিতে আমার চরিত্র একজন টিভি সাংবাদিকের। নতুন বছরে নতুন সিনেমায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করি, সামনে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।  মাঝে কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গে ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে কথা হয়েছিল। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এ ছাড়া সামনে আহমেদ ইলিয়াস ভুঁইয়ার পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে। এরইমধ্যে এ বিষয়ে মিটিং হয়েছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই ছবির মহরত অনুষ্ঠিত হবে। এ ছবিতে সনি রহমান আমার বিপরীতে কাজ করবেন। এছাড়া আরো একজন হিরো এতে থাকার কথা রয়েছে। গত ঈদে সাজিন আহমেদ বাবুর ‘চলো না ঘুরে আসি’ নামের টেলিছবিতে কাজ করেছেন শাকিবা। নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারও হয়েছে।
শাকিবার অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’ তে কাজ করলেও এটি এখনো মুক্তি পায়নি। ছবিটি পরিচালনা করেন এনামুল করিম নির্ঝর। নতুন বছরে নতুন আরো কিছু কাজের খবর জানাবেন এই চিত্রনায়িকা।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com