1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

নির্বাচন বর্জ‌নের ঘোষণা দি‌লেন রওশন এরশাদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: ক্ষোভ ও অভিমানে এবা‌রের নির্বাচন বর্জ‌নের ঘোষণা দি‌য়ে‌ছেন বি‌রোধীদলীয় নেতা ও জাতীয় পা‌র্টির প্রধান পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদ।

বুধবার (২৯ নভেম্বর) রা‌তে রাজধানীর গুলশা‌নের বাসায় নেতাকর্মী‌দের উপ‌স্থি‌তি‌তে এ ঘোষণা দেন তিনি।

জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের ও মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুর প্রতি ক্ষোভ প্রকাশ ক‌রে দল‌টির প্রধান পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদ ব‌লেন, দ‌লের পরী‌ক্ষিত নেতা‌দের অবমূল‌্যা‌য়নের কার‌ণে আমার শেষ পর্যন্ত নির্বাচ‌নে অংশগ্রহণ কর‌া সম্ভব হ‌চ্ছে না।

তি‌নি ব‌লেন, দেশ ও গণত‌ন্ত্রের স্বা‌র্থে আমি ২০১৪ ও ২০১৮ সা‌লে নির্বাচ‌নে অংশগ্রহণ ক‌রে‌ছিলাম। এবারও তফ‌সিল ঘোষণা‌কে স্বাগত জা‌নি‌য়ে নির্বাচ‌নের জন‌্য প্রস্তু‌ত ছিলাম। কিন্তু জাতীয় পা‌র্টির চেয়রম‌্যান ও মহাস‌চি‌বের কার‌ণে দলের ত‌্যা‌গী  ও পরী‌ক্ষিত নেতা‌দের ম‌নোনয়ন দেওয়া হয়‌নি। নেতাকর্মী‌দের অবমূল‌্যায়‌নের কার‌ণে নির্বাচ‌নে আমার অংশ নেওয়া সম্ভব হ‌চ্ছে না।

এ সময় বি‌রোধীদলীয় নেতার রাজ‌নৈ‌তিক স‌চিব গোলাম মসীহ, এরশাদপুত্র রাহ‌গির আল মা‌হে সাদ এরশাদ, সি‌নিয়র নেতা অধ‌্যাপক দে‌লোয়ার হো‌সেন, এস এম এম আলমসহ নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com