1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ভারতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে তেলেঙ্গানার মেদক জেলায় বিমান বাহিনীর পিলাটাস পিসি ৭ এমকে-২ নামের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, বিমানটি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে এএফএ বলেছে, ‘আজ সকালে এফএএ’র একটি পিলাটাস পিসি ৭ এমকে-২ বিমান হায়দ্রাবাদ থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়নের পর দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এতে ভারতীয় বিমান বাহিনীর দুজন পাইলট নিহত হয়েছেন।’

পিলাটাস পিসি ৭ এমকে-২ মূলত একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান। এই বিমানে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষানবিশ পাইলটরা।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ ঘটনায় শোক ও নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com