1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : আমদানি বন্ধের অজুহাত দিনাজপুরের হিলি বন্দর বাজারে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। ৯০ টাকা কেজিতে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (৯ ডিসেম্বর) হিলি বাজার ঘুরে জানা যায়, গতকালও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা কেজি দরে। এক রাতের ব্যবধানে বর্তমান তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মজিবর রহমান বলেন, পরশুদিনও ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। আজ তা ১৮০ টাকায় কিনলাম। একদিনের ব্যবধানে এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে?

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়েছে। আমদানিকারকদের নিকট বেশি দামে কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। যে কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, বাজারে এখনো দেশি পেঁয়াজের পর্যাপ্ত আমদানি হয়নি। আরও কিছুদিন ভারতীয় পেঁয়াজ আমদানি হলে বাজার নিয়ন্ত্রণে থাকত। আশা করব, সরকার আলোচনা করে আরও কিছু দিন ভারতীয় পেঁয়াজ আমদানি স্বাভাবিক রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com