1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

১৪ ও ১৬ ডিসেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে আন্দোলন করছে বিএনপি। এর মধ্যে, ২৮ অক্টোবরের পর থেকে ক্রমাগত হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। এ অবস্থায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির তরফ থেকে।

এ দুই দিবসে বিএনপি নেতারা রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

আর ১৬ ডিসেম্বর শনিবার সকালে গুলশান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতারা। এরপর, বিএনপির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শেরে বাংলা নগরস্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com