1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইতালিতে হাসপাতালে আগুন, নিহত ৪

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে চারজন মারা গেছেন। শনিবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় রোমের নিকটবর্তী তিভোলি শহরের সান জিওভান্নি ইভাঞ্জেলিস্টা হাসপাতালে অগ্নিকাণ্ডে চারজন প্রবীণ ব্যক্তির প্রাণহানি ঘটেছে।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, গর্ভবতী এক নারী ও কয়েকজন শিশুকে টার্নটেবল মই ব্যবহার করে উদ্ধার করে ফায়ার বিগ্রেড। হাসপাতালটি থেকে প্রায় ২০০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার বিগ্রেড। তাদেরকে রোমের অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে ৭৬ থেকে ৮৬ বছর বয়সী দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।

ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com