1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজার সংঘাতে চার শতাধিক ইসরায়েলি সেনা নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাতে চার শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও এক সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪৩০ সেনা নিহত হয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়েছে। অপরদিকে গত ২৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর পর ১০১ জন সেনা নিহত হয়েছে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিন গাজার বিভিন্ন অংশে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি সেনারা। প্রতিদিনই সেখানে হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। আপাতত যুদ্ধবিরতিরও কোনো সম্ভাবনা নেই।

তীব্র লড়াইয়ের কারণে ওই অঞ্চলে খাবার, পানি এবং প্রয়োজনীয় জিনিসের চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার প্রায় অর্ধেক মানুষই এখন অনাহারে দিন কাটাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা আল জাজিরাকে বলেন, গত ২৪ ঘণ্টায় সেখানে ২৯৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫৫০ জনের বেশি মানুষ। গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

রোববার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এবং এর আশেপাশে তীব্র লড়াই অব্যাহত ছিল। এদিকে দক্ষিণে অভিযান বাড়ানোয় লোকজনকে সেখান থেকে উত্তর দিকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু যারা দক্ষিণ থেকে পালিয়ে এখন উত্তরে অবস্থান করছেন তারা এই পরিস্থিতিকে ‘মৃত্যু যাত্রা’ বলে উল্লেখ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com