1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে থানায় ‘আত্মঘাতী’ হামলায় নিহত ৬, আহত ২৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার ডেরা ইসমাইল খানের স্থানীয় একটি থানায় আত্মঘাতী এক বোমা হামলাকারী তার বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটালে ছয়জন পুলিশ সদস্যের মৃত্যু হয়। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় আহত হয়েছেন ২৫ জন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কামাল খান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন হামলাকারী নিহত হয়েছেন। জঙ্গিদের সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা ধরে গুলির লড়াই চলেছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল খান বলেন, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের শহর ডেরা ইসমাইল খানে এই হামলা হয়েছে। প্রদেশটি একসময় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামক একটি জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

টিটিপির নবগঠিত জঙ্গি শাখা তেহরিক-ই-জেহাদ (টিজেপি) এই হামলার দায় স্বীকার করেছে।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপরও বেশ কয়েকবার মারাত্মক হামলা চালানো হয়েছে। জানুয়ারিতে পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০১ জন নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com