1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজায় স্থল অভিযানে ১০৫ ইসরায়েলি সেনা নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ইসরায়েলের অভ্যন্তুরে প্রবেশ করে হামলা চালায় গত ৭ অক্টোবর। এরপর অক্টোবরের শেষ দিকে উত্তর গাজা দিয়ে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে অন্তত ১০৫ সেনাকে হারিয়েছে ইসরায়েল। এরমধ্যে ২০ জনই নিহত হয়েছেন নিজেদের মধ্যে ভুলবশত গুলিবিনিময় ও দুর্ঘটনায়। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ভুলবশত নিজেদের দিক থেকে গুলি ও বোমাবর্ষণের কারণে ১৩ জন নিহত হয়েছেন। দুই জন নিহত হয়েছে মিসফায়ারে। একজন মারা গেছেন অনিচ্ছাকৃত বন্দুকযুদ্ধে।

তাছাড়া আরও দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সাজোয়াযানের চাপায়। বাকি দুই জন নিহত হয়েছেন ইসরায়েলের ছোড়া গোলায়।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের কাছাকাছি।

এর আগে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজা স্ট্রিপের কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ সেখানে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com