1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজায় টানেলে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমে সীমিত পরিসরে টানেলগুলোতে সমুদ্রের পানি ছাড়া হচ্ছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যবস্থা কার্যকর হবে কি না তা ইসরায়েল জানে না। তবে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করে জানানো হয়েছে, যেসব টানেলে জিম্মিদের রাখা হয়েছে সেখানে পানি ঢালা হচ্ছে না। পরীক্ষামূলকভাবে কিছু টানেলে পানি প্রবেশ করানো হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে এখনো ১৩৫ জনের বেশি জিম্মি রয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন।

লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দখলদার ইসরায়েল। সামাজিক মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজ আটক এবং ইসরায়েল অভিমুখী জাহাজে হামলার পর ইসরায়েলি সেনারা এই ব্যবস্থা নিল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা দুই মাস ধরে যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তার অবসানের দাবিতে ইয়েমেনের সেনারা ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে এবং কিছু জাহাজ আটক করেছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com