1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুবদলের সাবেক সভাপতি নিরবসহ ৩৪ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বনানী থানার একটি মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় এক বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ রায় দেন।

তেজগাঁও থানার মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার কমিশনার, রাজ, সেলিম, মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোবাশ্বির, কবির, শফিজুর রহমান শাফিজ, জালাল, শাহ আলম, আব্দুল জলিল, ইউসুফ হোসেন মিন্টু ওরফে ফুড মিন্টু,  পলাশ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাবু ও ঝন্টু।

বনানী থানার মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান ওরফে বাচ্চু মিয়া, শাহজাহান সরকার, মাহমুদুল হাসান, মোহাম্মদ ইমাম হোসেন ওরফে ইমন, সেলিম আহমেদ রাজু ওরফে জাদু সেলিম, শাজাহান ওরফে বাবুর্চি শাহজাহান, মিজানুর রহমান আক্তার, টাক ফজলু, রেজাউর রহমান ফাহিম।

এক ধারায় তাদের তিন মাস এবং আরেক ধারায় দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তেজগাঁও থানায় এবং ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বনানী থানায় মামলা দুটি দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com