1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জোটের শরিকদের ৭ আসন ছেড়ে দিচ্ছে আ.লীগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক তিন দলের জন্য সাতটি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি করে এবং জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। এই সাতটি আসনে ১৪ দলের শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ১৪ দলীয় জোটের সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এ তথ্য জানিয়েছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার নির্বাচন করবেন বরিশাল-৩ আসন থেকে। রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা এবং সাতক্ষীরা-১ আসনে নির্বাচনে অংশ নেবেন মোস্তফা লুৎফুল্লাহ আহসান। কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেন এবং বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন নির্বাচন করবেন। জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু ১৪ দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

তরিকত ফেডারশন কিংবা ১৪ দলীয় জোটের অন্য শরিক দলগুলোকে আর কোনো আসন ছেড়ে দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন আমির হোসেন আমু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com