1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রামুতে ‘লবণ বোঝাই ট্রাক’ থেকে ৯০ কোটি টাকার আইস জব্দ, আটক ২

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ‘লবণ বোঝাই ট্রাক’ থেকে আনুমানিক ৯০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। এসময় আটক করা হয়েছে ট্রাকটির চালক ও তার সহযোগীকে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)। তারা ট্রাকটির চালক ও সহকারী।

লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামাম তানজিদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ দিক থেকে মাদকের বড় একটি আসছে বলে খবর আসে। এরই প্রেক্ষিতে বিজিবির রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে টেকনাফের দিক থেকে আসা লবণ বোঝাই একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। এসময় ট্রাকটির চালক ও তার পাশে বসা লোকটির আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা মাদক পরিবহনের তথ্য অস্বীকার করেন। পরে ট্রাকটিতে তল্লাশি করে লবণের একটি বস্তার ভেতরে কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া যায় ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ।  উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৯০ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৩৬ হাজার ২০ টাকা, ১ বোতল বিদেশি মদ, একটি ছোরা ও ৩টি মোবাইল ফোন জব্দ হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com