1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

চাল কেলেঙ্কারী: বন্দনার ডিলারশীপ বাতিল, জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রিতে কার্ড নবায়নের কথা বলে অতিরিক্ত একশ টাকা করে আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাতিল করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং এর স্বামীর নামে নেওয়া ডিলাশীপ। একইসঙ্গে তার জামানতের বিশ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) নেয়া এ সিদ্ধান্তের কথা সোমবার গণমাধ্যমকে জানান শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং তার স্বামী রিপন চিরানের নামে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ নিয়ে দশ টাকা কেজি দরে চাল বিক্রি করে আসছিলেন। গত ২৬ মার্চ এ বছরের প্রথম দফায় ও ৭ এপ্রিল দ্বিতীয় দফায় চাল বিক্রিকালে তার আওতায় থাকা ৬শ কার্ডধারী উপকারভোগীর অধিকাংশের কাছ থেকে ত্রিশ কেজি চালের বিপরীতে তিনশ টাকার সাথে কার্ড নবায়ন বাবদ আরও একশ টাকা অতিরিক্ত আদায় করেন। বিষয়টি বাংলার কাগজ অনলাইন সংস্করণে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। পরদিন ৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে তদন্ত শেষে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন মর্মে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা কেএম নাসির উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বিষটি নিশ্চিত করে জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় খাদ্যবান্ধব নীতিমালা ২০১৭ এর অনুচ্ছেদ ৮ এর ৮.১ ধারা মোতাবেক ডিলারশীপ বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com