1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বকশীগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে ১২টায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান আঁখিবের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সৌরভের সঞ্চালনায়
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল তালুকদার শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।

এসময় পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমত আলী, জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নাসির, জেলা ছাত্রদলের সদস্য সাইফুল্লাহ খান সিফাত, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল-মামুন, যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈন সরদার , যুগ্ম-আহবায়ক শাকিলসহ উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় সাধারণ জনগণ ও ব্যবসায়ীদেরকে ইসরাইলী পণ্য বয়কট করার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com