1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

কুয়েতের আমিরের মৃত্যুতে হরতাল একদিন পেছালো বিএনপি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: সোমবার নয়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি পরিবর্তনের কথা জানান।

রুহুল কবির রিজভী আহমেদ জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী ১৮ ডিসেম্বর, সোমবারের পরিবর্তে পরদিন ১৯ ডিসেম্বর, মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

জানা গেছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুর কারণে দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সে কারণে কুয়েতের আমিরের সম্মানে সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে ১৮ ডিসেম্বর সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com