1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

লিবিয়ার উপকূলে জাহাজডুবি, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূলে জাহাজডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জীবিতদের উদ্ধৃত করে জাতিসংঘের সংস্থাটি শনিবার জানিয়েছে, জাহাজটি প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহর ছেড়েছিল। উঁচু ঢেউ নৌকাটিকে ভাসিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হচ্ছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের প্রধান প্রস্থান পয়েন্টের মধ্যে লিবিয়া অন্যতম।

আইওএম-এর অনুমান, শুধুমাত্র চলতি বছর পারাপারের চেষ্টা করার সময় ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছে। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।

সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ ঘটনার শিকার বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশের নাগরিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com