1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতি, শুক্র ও শনিবার (২১, ২২, ২৩ ডিসেম্বর) গণসংযোগ করবে দলটি। এ ছাড়া, রোববার (২৪ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে রাজপথের এই বিরোধী দল।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’ কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, অসহযোগে রয়েছে- ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোট কেন্দ্রে না যাওয়া, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকা, সেবামূলক কর-খাজনাসহ বিভিন্ন প্রদেয় না দেওয়া, ব্যাংকে অর্থ আমানত না রাখা এবং আদালতে হাজিরা না দেওয়া।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আপনারা ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করুন। ডামি নির্বাচনের নামে ৭ জানুয়ারির বানর খেলার আসরে অংশগ্রহণ করবেন না। আপনারা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। এটি আপনার গণতান্ত্রিক অধিকার। নির্বাচন কমিশন ৭ জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে, সে তালিকা তৈরি হয়ে গেছে। সুতরাং, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে বিরত থাকুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com