1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

এমপি থাকতে জনপ্রিয়তা হারিয়ে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

সিলেট : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেত্রী প্রার্থী হতে বলেছেন। এতে কারো কিছুই হারাবার নেই। নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কাকে?’

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় নেতাকর্মী ও নৌকার প্রার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ভাই বোনেরা একসঙ্গে থাকবেন, ঝগড়া করবেন না। স্বতন্ত্র তার নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবে। কারো সঙ্গে কারো ঝগড়ার দরকার নেই।’

আওয়ামী লীগের প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি এলাকায় এমপি থাকতে নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন তখন সেখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব? কী করার আছে আমাদের? কাজেই নৌকার ইজ্জতও নৌকার প্রার্থীদের রাখতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com