1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত সড়কে পাহাড় ধ্বস, যান চলাচল ব্যাহত নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার নাগরিকের কাছে নকল এনআইডি, আটক ১১ কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা বললেন প্রধানমন্ত্রী নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

ট্রেনে আগুন: নিহতদের একজন বিএনপি নেতা আব্দুর রশিদ

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

নেত্রকোনা: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ঢালী। তিনি জেলা যুবদলের সাবেক নেতা। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রশিদ। এ ঘটনায় আরও তিন জন নিহত হয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁওয়ে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঢালীসহ চার জন দগ্ধ হয়ে মারা যান। এর মধ্যে নিহত তিন জনের বাড়ি নেত্রকোনায়।

অন্য দুজন হলেন- নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামের নাদিরা আক্তার পপি (৩০) ও তার তিন বছর বয়সী ছেলে ইয়াসিন রহমান পিয়াস।

জানা গেছে, ৬৫ বছর বয়সী আব্দুর রশিদ নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বাসিন্দা। শহরের বড়বাজার এলাকায় তিনি গার্মেন্টস কাপড়ের ব্যবসা করতেন। সোমবার রাতে নেত্রকোনা স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু জানান, আব্দুর রশিদ ঢালী বিএনপির নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি। এর আগে তিনি জেলা যুবদলের নেতা ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

আব্দুর রশিদ ঢালীর মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা নিহত আব্দুর রশিদ ঢালীর রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম জানান, নাদিরা ও তার সন্তানের লাশ এলাকায় পৌঁছেছে। আব্দুর রশিদ ঢালীর লাশ এখনও এসে পৌঁছেনি। নাশকতার ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com