1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বিএনপির বৈঠক

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

রাজনীতি ডেস্ক: ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়ালি এই বৈঠক শুরু হয়ে শেষ হয় ৪টা ১০ মিনিটে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্য উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে দুপুর ১২টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে অংশ নেন- চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com