1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শিশুদেরও নগ্ন করে দাঁড় করিয়ে রাখছে ইসরায়েলি বাহিনী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রাপ্তবয়স্কদের সঙ্গে শিশুদেরও আটকের পর নগ্ন করে রাখছে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

ভিডিও ক্লিপগুলোতে দেখা গেছে, একটি স্টেডিয়ামে দুটি অল্প বয়স্ক ছেলের অন্তর্বাস খুলে ফেলা হয়েছে এবং ইসরায়েলি সেনাদের নির্দেশে তারা  উভয় হাত উপরে তুলে ধরে হাঁটছে।

আরেকটি ভিডিওতে দুই ব্যক্তিকে ওই কিশোরদের পোশাক ছিনিয়ে নিতে দেখা গেছে। প্রাপ্তবয়স্ক বলে মনে হয় এমন অন্যান্য পুরুষদের সাথে তাদেরকে একই সারিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

ভিডিওটি কখন ধারণা করা হয়েছে তা যাচাই করতে পারেনি সিএনএন। তবে জিওলোকেশন অ্যাপ ব্যবহার করে দেখা গেছে, গাজা শহরের ইয়ারমুক স্টেডিয়ামে ভিডিওটি চিত্রায়িত হয়েছে।

সম্প্রতি শত শত ফিলিস্তিনি পুরুষ ও কিশোরদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, আটককৃতদের কাছে বিস্ফোরক পদার্থ নেই নিশ্চিত হতেই নগ্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com