1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইউক্রেনে রাশিয়ার ‘বৃহত্তম’ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া শুক্রবার ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় হামলা। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, এর আগে ইউক্রেনের এত বেশি সংখ্যক শহরে একযোগে হামলা চালায়নি রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ‘রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ-ক্ষেপণাস্ত্র ছিল, তার প্রায় সবই উজাড় করে দিয়েছে রুশ বাহিনী….অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র এবং অজস্র ড্রোন ছোড়া হয়েছে পুরো ইউক্রেনকে লক্ষ্য করে। তবে আমরা অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হয়েছি।’

ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে ১৫৮টি হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।

বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক বলেছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর এটি বৃহত্তম বিমান হামলা।

সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, শিল্প ও সামরিক স্থাপনা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ হামলার পর ক্রেমলিনের সাথে যুদ্ধবিরতির কোনো আলোচনায় বসা উচিত হবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com